মুভির নাম: কুলি নং ১ (Coolie No. 1) ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড মুভি 'কুলি নং ১' । এটি ১৯৯৫ সালের একই নামের সুপারহিট মুভিটির রিমেক। কাহিনী সংক্ষেপ: গল্পটি শুরু হয় জেফরি রোজারিও (পরেশ রাওয়াল) নামক এক ধনী ব্যবসায়ীকে নিয়ে, যিনি তার মেয়ের জন্য অত্যন্ত ধনী এক জামাই খুঁজছেন। তিনি ঘটক পণ্ডিত জয় কিষাণকে (জাভেদ জাফরি) অপমান করে তাড়িয়ে দেন কারণ তিনি কোনো রাজপুত্রের মতো পাত্র আনতে পারেননি। অপমানের প্রতিশোধ নিতে পণ্ডিত জয় কিষাণ 'রাজু' (বরুণ ধাওয়ান) নামের এক সাধারণ রেলওয়ে কুলিকে কোটিপতি সাজিয়ে রোজারিওর সামনে হাজির করেন। রাজু নিজেকে সিঙ্গাপুরের এক বড় ব্যবসায়ীর ছেলে 'কুনওয়ার রাজ প্রতাপ সিং' হিসেবে পরিচয় দেয়। রোজারিওর মেয়ে সারা (সারা আলি খান) রাজুর প্রেমে পড়ে যায় এবং তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর যখন তাদের আসল পরিচয় প্রকাশ পাওয়ার উপক্রম হয়, তখন রাজু নিজেকে বাঁচাতে তার এক কাল্পনিক যমজ ভাইয়ের গল্প ফাঁদে। একের পর এক মিথ্যে আর মজার সব পরিস্থিতির মধ্য দিয়ে গল্পটি এগিয়ে যায়। একনজরে মুভি ইনফো: পরিচালক: ডেভিড ধাওয়ান প্রধান অভিনয়শিল্পী: বরুণ ধাওয়ান, সারা আলি ...